মহামারী শেষে তোমার প্রেমে পড়বো

অপেক্ষার প্রহর গুনি একদিন সুস্থ হবে ধরণী
আবার তোমার প্রেমে পড়বো নতুন করে
ক্লান্ত দুপুরের তপ্ত রোদে বসে
আমরা খুনটুসি করবো খোলা প্রান্তরে।
অপেক্ষা কর ক’দিন পরেই শেষ বিকেলে হাতটি ধরে
হারিয়ে যাবো কোন এক মেঠোপথে
দুধারে ধানক্ষেত আর রাখাল গরুর সাথে।
আবার তোমার প্রেমে পরবো নতুন করে
পরন্ত বিকেলে ছোট নদীর তীরে
কাশফুলের রাজ্যে হারিয়ে যাবো
সাদা সাদা ফুলে মনের যত রঙ নিয়ে।
গল্প করবো ফেলে আসা দিন গুলোর মতো
পাশে পরে থাকবে বাদামের ঠোঙ্গা
অথবা দুটো খালি চায়ের কাপ।
নির্বাক দৃষ্টি মেলে পাশাপাশি বসে পাখিদের
ঘরে ফেরার সন্ধ্যা দেখবো তোমার সাথে
আবার তোমার প্রেমে পড়বো ধরণী সুস্থ হলে।
হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...
-
- নাসের বিন রাকিব সেই একুশ ডিসেম্বর আবার ফিরে এলো? ফিরে এলো কনকনে শীতের হিমেল হাওয়া, জীবনে যোগ হলো আরো একটি বসন্ত, কিন্তু ফিরে এলে না তুমি...
-
নাসের বিন রাকিব জীবনের শুরু থেকে শুরু হল ভুল পথ চলা , মনের গহিনে বিরহ অনল কাউকে হয়নি আজ ও বলা । বিরহে বিরহে ভেঙ্গে গেছে বুকের পাজর গুলো , ...
-
- নাসের বিন রাকিব আজি এ বসন্ত নিশিতে ঘুমাও তুমি মনের সুখে, ঘুমাও তুমি ঘুমাও প্রিয় এ বুকে মাথা রেখে। আজি বলিবনা কোন ও কথা চাই শুধু নিরবতা, এ...
No comments:
Post a Comment