scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন
Showing posts with label তোমায় রেখেছি এ অন্তরে. Show all posts
Showing posts with label তোমায় রেখেছি এ অন্তরে. Show all posts

Friday, August 7, 2020

তোমায় রেখেছি এ অন্তরে

 

 

তোমায় রেখেছি এ অন্তরে / শফিক তপন

তোমায় রেখেছি সযতনে আমার এ অন্তরে
কোনদিনই বেড় করবনা একটু খানির তরে ।
আজীন আমার অন্তরেই হবে তোমার ঘর, 
সুখে দুখে হাসি ও কান্নায় থাকবে জনমভর ।

ফুলের কানে যেমন ভ্রমর চুপিচুপি গান গায়,
তেমন করে গাইব গান দুই চোখের ইশারায় ।
বলব সব কথা তোমার সনে যখন ইচ্ছা হয়,
ফুটবে ফুল ছুটবে সুবাস মোর এ অন্তরময় ।

তোমার কন্ঠে পরাব যখনই প্রেমের মনিহার, 
তখন ভালবাসাবাসিতে হয়ে যাবে একাকার ।
অন্তরের এঘরে থাকবে তুমি সারাটা জীবন
রাতে দুপুরে ও প্রাতে রাঙাবে আমার এ মন ।

তুমিতো আমার ধ্যান জ্ঞান শয়ন ও স্বপন,
সে কথা জানবে শুধু আকাশ কিংবা পবন ।
মোর অন্তর তুমি ছাড়া কেউ আর খুঁজবেনা,
আমি ছাড়াযে তোমায় আর কেউ বুঝবেনা ।

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...