scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন
Showing posts with label মহামারী শেষে তোমার প্রেমে পড়বো. Show all posts
Showing posts with label মহামারী শেষে তোমার প্রেমে পড়বো. Show all posts

Friday, August 7, 2020

মহামারী শেষে তোমার প্রেমে পড়বো

 



অপেক্ষার প্রহর গুনি একদিন সুস্থ হবে ধরণী
আবার তোমার প্রেমে পড়বো নতুন করে
ক্লান্ত দুপুরের তপ্ত রোদে বসে
আমরা খুনটুসি করবো খোলা প্রান্তরে।

অপেক্ষা কর ক’দিন পরেই শেষ বিকেলে হাতটি ধরে
হারিয়ে যাবো কোন এক মেঠোপথে
দুধারে ধানক্ষেত আর রাখাল গরুর সাথে।

আবার তোমার প্রেমে পরবো নতুন করে
পরন্ত বিকেলে ছোট নদীর তীরে
কাশফুলের রাজ্যে হারিয়ে যাবো
সাদা সাদা ফুলে মনের যত রঙ নিয়ে।

গল্প করবো ফেলে আসা দিন গুলোর মতো
পাশে পরে থাকবে বাদামের ঠোঙ্গা
অথবা দুটো খালি চায়ের কাপ।

নির্বাক দৃষ্টি মেলে পাশাপাশি বসে পাখিদের
ঘরে ফেরার সন্ধ্যা দেখবো তোমার সাথে
আবার তোমার প্রেমে পড়বো ধরণী সুস্থ হলে।

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...