scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন
Showing posts with label সখি. Show all posts
Showing posts with label সখি. Show all posts

Thursday, August 6, 2020

সখি


 নাসের বিন রাকিব

কবি কবি ভাব মোর
আমি তো কবি নই ,


তবু কেন তোমার আশায়
উদাস আমি রই,


দুটি আঁখি কেন তোমার
পথ চেয়ে রয়,


বুঝিতে কি পার
সখি কেন এমন হয় ।


আউলা চুলে বাউল
মনে তোমারই গান গাই,


যদি হয়ে যাও
হিমালয় তবু ও তোমায়
চাই,


মনটি আমার
আজ তোমার আশায়
রয়, তোমার কথা কয়,


বুঝিতে কি পারো সখি কেন
এমন হয়।


সখি


                            নাসের বিন রাকিব

সখি মিলনের মালা হাতে ছিল
দেইনি তোমার গলে,


এমন দিবস আর কি আসিবে
যাওনি কেন বলে?


এ যাওয়া তো শেষ যাওয়া নয়!
না গেলে হতো ভাল.


দু'বাহুর বন্ধনে ধরনীর বুকে জ্বলতো নব আলো ।


শুধু তাকিয়ে ছিলাম পথ দ্বারে
কেমন করে যাও,


হৃদয়ে আকুলতা ছিল যদি ফিরে তুমি চাও!


তবু ও চলে গেলে তাকাওনি আর ফিরে,
পাথর হৃদয়টাকে পাথর দিয়ে রেখেছিলে ঘিরে।


নিলে না তো বিদায় বেলায়
বিদায় বারতা ।


আজ মনে পড়ে বার বার চলে যাওয়ার কথা।

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...